রবি দাহিয়াকে কুর্নিশ জানাল ভারতীয় ক্রিকেটার। হাতে প্রতিপক্ষের কামড়ের পরও যন্ত্রণা সামলে লড়াই ও জয় লাভ রবি দাহিয়ার। ভারতের রবি কুমার দাহিয়া বৌধনার কুস্তিতে ৫৭ কেজি বিভাগে আলিম্পকে ভারতের চতুর্থ পদক জয় নিশ্চিত করেছেন। তিনি সেমিফাইনাল কাজখিস্তনের প্রতিদ্বন্দ্বি নুড়িশ্লাম সানায়েবের বিরুদ্ধে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিয়েছেন।
রবি কুমার দাহিয়ার লক্ষ্য ফাইনাল। রবি স্বর্ণ পদক জিতে দেশে ফিরতে চান। সোশ্যাল মিডিয়ায় সেমিফাইনাল এর পর একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে কাজাখিস্তিন এর প্রতিপক্ষ কি করছেন জেতার জন্য। যা দেখে সোশ্যাল মিডিয়া কাজাখিস্তিন এর প্রতিপক্ষ এর বিরুদ্ধে নিন্দা বন্যা বয়ে যাচ্ছে।
এই নিন্দুকদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহব্যাগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে কাজখিস্তিনের প্রতিপক্ষ নুড়িশ্লাম জেতার মরিয়া চেষ্টায় রবির হাতে দাঁত দিয়ে কামড় বসিয়েছে। প্রতিপক্ষ নুড়িশ্লাম বেশ অনেকক্ষন ধরে রবির হাতে কামড় বসিয়ে রেখেছিলেন।
এই ছবি দেখে বীরেন্দ্র শেহবাগ বলেন , ” এটা একেবারেই অনুচিত কিন্তু তাতেও রবি কুমারকে কোনো ভাবেই দমিয়ে রাখা যায়নি। ”
নুড়িশ্লাম দীর্ঘক্ষণ কামড়ে ধরে রাখার পরও রবি লড়াই ছাড়ে নি। ওই অবস্থাতেই প্রতিপক্ষ এর সাথে লড়াই করে নিজের জয় হাসিল করেন।


0 Comments