আসানসোলে প্রশাসনিক রিভিউ বৈঠকে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে আসানসোলে অনুষ্ঠিত হল এক প্রশাসনিক বৈঠক। এদিন আসানসোলের শ্রমিক ভবনে অনুষ্ঠিত হয় এই প্রশাসনিক বৈঠক। আর এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যে সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। শ্রম বিভাগের প্রধান বরুণ কুমার রায়। এদিনের এই বৈঠকের মূল বিষয় বস্তু ছিল, বিভিন্ন সেক্টরের শিল্পের সাথে যুক্ত শ্রমিক ইউনিয়ন, আধিকারিকদের এবং উদ্যোগপতিদের নিয়ে একত্রিত হয়ে আলোচনা। এদিকে এদিনের এই বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সাংবাদিকদের নানান প্রশ্নের মুখোমুখি হয়। 


এদিন তিনি সাংবাদিকদের বলেন, আসানসোলে ইঞ্জিনিয়ারিং শিল্প, চালকল, ইঞ্জিনিয়ারিং সহ একাধিক জায়গায় নিয়োগ করা হবে। এদিন তিনি আরও বলেন রাজ্য সরকারের সমস্ত উন্নয়ন মূলক সুবিধাগুলি ও উন্নয়ন মূলক প্রকল্পর সুবিধাগুলো যেনো শ্রম দপ্তরের মাধ্যমে পায়।


 পাশাপাশি তিনি আরও বলেন, আজ শ্রমদপ্তর এ দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন সেক্টরের শিল্পের সাথে যুক্ত শ্রমিক ইউনিয়ন আধিকারিক এবং উদ্যোগ প্রতিদিন নিয়ে বৈঠকে বসছি জুট মিল, চা বাগান, বিড়ি শিল্প এই শিল্প নিয়ে আগেও বসেছি।  ইঞ্জিনিয়ারিং শিল্প বা রাইস মিল সহ এইগুলো সেক্টর গুলোকে নিয়ে বসেছি। রাজ্যের বেশিরভাগ মানুষ এই কাজের সাথে যুক্ত মানুষের সুবিধা গুলো যাতে মানুষ লেবার দপ্তরের মাধ্যমে পুংখানু পুংখানু ভাবে পাই। বিভিন্ন কারখানা সেক্টরের শ্রমিক ও ম্যানেজমেন্ট সুষম সম্পর্ক বজায় রেখে রাজ্যের শিল্প বান্ধব সৃষ্টি হয়। তাতে শ্রমিকরাও স্বাস্থ্য সুরক্ষিত হয় সেজন্য এই জন্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান,  বীরভূম, বাঁকুড়া, আসানসোল এই জেলা গুলোর আধিকারিক কে নিয়ে আমরা বসে ছিলাম। মুখ্যমন্ত্রীর মডেল প্রজেক্ট হচ্ছে দুয়ারের সরকার, এবার দুয়ারে সরকারে অংশগ্রহণ করছে শ্রমদপ্তর। এক্ষেত্রে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। যাতে সুষ্ঠুভাবে মানুষকে পরিষেবা দিতে পারে দুয়ারের সরকারের মাধ্যমে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নিশ্চিত ভাবে আগামী দিনে আসানসোল,  দুর্গাপুর এবং রঘুনাথপুর, বীরভূম, বাঁকুড়ার অঞ্চল গুলো রয়েছে যাতে সুস্থ সমন্বয়ের মধ্য দিয়ে চলে। এখানে বেশ কিছু কল কারখানা আছে তাদের কে ঠিকঠাক মতো দি এফ জমা দেয় না। এ ব্যাপারে আধিকারিকরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন। ই এস আই এর বিল্ডিং নিয়ে ইএসআই কর্পোরেশনের সাথে যোগাযোগ করবো অত্যাধুনিক সিটি স্ক্যান, আই সি সি ইউ সি ওপর যে সিস্টেম আছে সেগুলো আগামী দিনে চালু হচ্ছে। ইঞ্জিনিয়ারিং শিল্প আইটিআই পলিটেকনিক  একটা কোর্স আছে সেখান থেকে আমাদের পাঠানো হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর মধ্য দিয়ে কর্মসংস্থানের মধ্য দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক একটা বড় ভূমিকা বহন করছে।

Post a Comment

0 Comments