নাজিম আক্তার, মালদা: হবিবপুর থানার অন্তর্গত পান্নাপুর ক্যাম্পের ১৫৯ ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানদের হাতে আটক দুই পাচারকারী। জওয়ানেরা সীমান্ত এলাকায় ডিউটি করার সময় রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দুই ভারতীয় চোরাচালানকারি আটক করে। বিএসএফ সূত্রে জানা গেছে রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তে পান্নাপুর ক্যাম্পের এলাকায় দুই ভারতীয় চোরাচালানকারীরা একটি স্কুটি নিয়ে সীমান্তবর্ত্তী এলাকায় তারকাঁটা আশেপাশে ঘোরাঘুরি করতে দেখতে পায় কর্তব্যরত বিএসএফ জাওয়ানরা। তারপর তাদেরকে সন্দেহ হওয়ায় ওই দুই যুবকদের স্কুটি তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় স্কুটি থেকে ২ কেজি গাঁজা, ১টি স্কুটি, ২টি মোবাইল ফোন ও ৪টি ভারতীয় সিম এবং ১টি মেমোরি কার্ড। তাদের দুই জনের নাম -হীরা মোহন বিশ্বাস(২২), বিশাল মন্ডল(১৮)। তাদের দুই জনের বাড়ি হবিবপুর থানার ডাল্লা এলাকায়।তাদেরকে হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয় বিএসএফ তরফে।
বিএসএফের সুত্রে জানা গিয়েছে এই দুই যুবকদের সাথে আরও কেউ জড়িত আছে কি'না তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

0 Comments