নিজস্ব সংবাদ প্রতিনিধি, রামকৃষ্ণ চ্যাটার্জী,৯ জুলাইঃ রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলাতেও দিন দিন বেড়ে চলেছে সাইবার অপরাধের সংখ্যা। আর সেই অপরাধ কমাতে এবার উদ্যোগী হলো আসানসোল পুলিশ। সোমবার থেকে নতুন ভাবে পথ চলা শুরু হলো আসানসোল সাইবার থানা।
আসানসোলে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় সোমবার থেকে চালু হয় এই সাইবার থানার। এদিন এই থানার ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্য পুলিশের এডিজি সঞ্জয় সিং। পাশাপাশি ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর। এদিন তিনি জানান বহুদিন থেকেই আসানসোলের সাইবার থানা রয়েছে কিন্তু সেটি পুলিশ লাইন এর ভিতরে থাকায় মানুষের পক্ষে যোগাযোগের ক্ষেত্রে নানান সমস্যা তৈরি হয়েছিল। আর সেই সমস্যার কথা মাথায় রেখেই নতুন থানা তৈরি হলো। একদমই রাস্তার ধারে এই থানা। পাশাপাশি এদিন তিনি বলেন মানুষ কিভাবে এই সাইবার থানা থেকে নিজেদের সমস্যাগুলি নথিভুক্ত করতে পারবেন সে বিষয়েও এদিন বিষয়ে জানান পুলিশ কমিশনার।

0 Comments