রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে সালানপুর পঞ্চায়েত সমিতির পরিচালনায় সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাথানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলা বিশ্ব আদিবাসী দিবস।
এদিন প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, জেলাশাসক বিভু গোয়েল, অতিরিক্ত জেলাশাসক সন্দীপ টুডু, বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়,দুর্গাপুর পূর্ব বিধায়ক প্রদীপ মজুমদার, জেলা পরিষদ মোঃ আরমান, সদস্য জেলা পরিষদ কৈলাসপতি মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ।
এই দিনের অনুষ্ঠানে আদিবাসী সমাজের মোডোলদের সম্মানিত করা হয়। তাছাড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতিপত্র এবং আদিবাসী সমাজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়। তাছাড়া আদিবাসী সমাজকে রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পগুলি নিয়ে সচেতন করতে অনুষ্ঠান প্রাঙ্গণে বেশ কয়ে কটি স্টল লাগানো হয়।
এই আদিবাসী অনুষ্ঠান প্রসঙ্গে জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি বলেন, আদিবাসী সমাজ রাজ্যের মধ্যে মূল অঙ্গ। এদের উন্নয়নের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রকল্প তৈরি করেছেন যার সুবিধা নিয়ে আজ আদিবাসী সমাজ এগিয়ে এসেছে।
এই আদিবাসী অনুষ্ঠান প্রসঙ্গে জেলাশাসক বিভু গোয়েল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা বিধি মেনে আদি বাসী দিবস পালন করা হচ্ছে। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই আদিবাসী সমাজকে আরো সচেতন করতে বিভিন্ন প্রকল্পের আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেসব আদিবাসী মানুষজন এখন প্রকল্প গুলির সুবিধা পাচ্ছেন না তারা দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে নাম নথিভুক্ত করুন।
এই আদিবাসী অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, আদিবাসী সমাজের দেশের জন্য অনেক করেছেন, তাদের অবদান প্রচুর। তাই তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গুলি প্রকল্প করেছেন এবং সর্বদায় তাদের পাশে রয়েছেন। সমস্ত রাজ্যবাসী আজ গর্বিত আদিবাসী সমাজ থেকে এত সুন্দর পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে আমি চাই এরা আরো উন্নতি করুক।
এই আদিবাসী অনুষ্ঠান প্রসঙ্গে দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার বলেন করোনা বিধি মেনে এত সুন্দর ভাবে একটা অনুষ্ঠান করা যায় তা দেখে আমি খুব খুশি। ১৯৯৪ সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি বছর ৯ আগস্ট দিনটি আদিবাসী দিবস উপলক্ষে পালন করা হবে। আদিবাসী সমাজের কাছে আজ কের এইদিন খুব বড় দিন,তাই এই দিনটি তারা প্রতি বছর পালন করে থাকে।তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাজের জন্য প্রচুর উন্নয়ন করেছেন যেমন তাদের জন্য বিশেষ করে জয় জোহার প্রকল্প সহ আরো অনেক প্রকল্প রয়েছে,এখনও যারা প্রকল্পগুলির সুবিধা ভোগ করতে পারছে না তারাই শীঘ্রই নাম নথিভুক্ত করুন।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্ম কার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর বিডিও অদিতি বসু,সমাজসেবী ভোলা সিং সহ সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ সমিতির সদস্যগণ।

0 Comments