এবার বড় পর্দায় চমক মদন মিত্রের!

 সংবাদপত্র ডেস্কঃ 

মদন মিত্র, রাজনীতির জগতে যেমন খুব জনপ্রিয় মুখ অন্যদিকে বিনোদনের জগতেও সমানভাবে পরিচিত তিনি। কামারহাটির এই বিধায়ককে বেশিরভাগ সময় যেমন হাসিমুখে থাকতে দেখা যায়,সমানভাবে রসবোধ নিয়ে তিনি বেশ রসিক মানুষ। 

মদন মিত্র, সংবাদপত্র 


তাঁর মুখে 'ও লাভলি' শোনার জন্য অনেকের আবদার শোনা যায় বিভিন্ন সময়। ইতিমধ্যে তিনি 'ও লাভলি' গান গেয়েও অনেকটাই জনপ্রিয়তা পেয়েছেন। প্রায় প্রতিদিনই তাঁর বিভিন্ন কর্মসূচিগুলিতে তিনি লাইভে যেমন আসেন,আবার লাইভ চলাকালীন তাঁর রসিক রুচির উদাহরণও তিনি রাখেন।


 তাঁর চলাফেরার ধরন অনেকটা সেলিব্রিটির থেকেও কোন অংশে কম নয়। সিনেমা বা বিনোদন জগতের সঙ্গে যোগাযোগও রাখেন তিনি। রাজনীতির বাইরে তিনি রীতিমতো একজন 'তারকা'।সামাজিক যোগাযোগ মাধ্যমে  তাঁর ভক্ত সংখ্যাও মোটেও তারকাদের থেকে খুব কম নয়।


সূত্রের খবর অনুযায়ী, এই স্টাইলিশ রাজনৈতিক ব্যক্তিত্বের 'জীবনী' এবার দেখা যাবে বড় পর্দায়।মদন মিত্রের জীবনের খুঁটিনাটি ক্যামেরায় বন্দী করবেন পরিচালক রাজা চন্দ। শুটিংয়ের কাজও খুব দ্রুত শুরু করা হবে বলে সূত্রের খবর।


 মদন মিত্রের চরিত্রে অভিনয় করতে পারেন শাশ্বত চট্টোপাধ্যায়। চোখে রোদচশমা, পরনে রঙিন পাঞ্জাবি পরিহিত এই 'গ্লামার'যুক্ত বিধায়কের বায়োপিক কেমন হবে?অবশ্যই অধীর অপেক্ষায় থাকবেন তাঁর ভক্তরা।

Post a Comment

0 Comments