![]() |
| ●নিজস্ব চিত্র● |
নাজিম আক্তার, চাঁচল: পঞ্চায়েত এলাকাগুলিতে দুয়ারে সরকার শিবির বসলেও অনেক রোগী ও প্রসূতি মায়েরা প্রকল্প গুলির আবেদন করতে যেতে পারছে না। তাই এক অভিনব উদ্যোগ নিল ব্লক ও মহকুমা প্রশাসন।
লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে যাতে কেউ বঞ্চিত না হন তাই এবারে সেই ফর্ম নিয়ে হাসপাতালে পৌঁছে গেলেন প্রশাসনিক কর্তারা। মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মহিলাদের হাতে তুলে দিলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম। চাঁচল-১ নম্বর ব্লকের বিডিও সমীরন ভট্টাচার্য ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস কে সাথে নিয়ে হাসপাতালে ফর্ম বিতরণ করেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়।
তিনি বলেন বেশ কিছু ফর্ম হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া থাকলে অন্যান্য রোগীরা ভর্তি হলে তাদের এই ফর্ম বিতরণ করা হবে। এমনকি হাসপাতাল থেকে সেইসব ফর্ম সংগ্রহ করবেন ব্লক দফতরের কর্মীরা। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার জয়ন্ত বিশ্বাস। হাসপাতালে শয্যাসায়ী অবস্থায় লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পেরে খুশি রোগী ও তাদের পরিজনেরা।

0 Comments