ভ্যাকসিন নিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু এক যুবকের!

 



নাজিম আক্তার,চাঁচল: ভ্যাকসিন নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদহের চাঁচল থানার সামসি পাওয়ার হাউস সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আলতাব আলী(৩২)। বাড়ি চাঁচল থানার ভাগ ভাদো গ্রামে। 


 স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সপরিবারে মালতিপুর গ্রামীণ হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়ে টোটোয় চেপে বাড়ি ফেরার পথে মালদাগামী এক বেসরকারি বাসের সাথে টোটোর সংঘর্ষে লুটিয়ে পড়েন তারা। তড়িঘড়ি করে এলাকার মানুষ পরিবারটিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলতাব আলীকে মৃত বলে ঘোষণা করেন। এবং গুরুতর জখম তার স্ত্রী এবং দুই সন্তানকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Post a Comment

0 Comments