রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আসানসোলের হিরাপুরে জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশের কাছে। ধারের টাকা শোধ না করার কারনেই এই খুন করা হয়েছে বলে দাবি অভিযুক্তের। শুক্রবার হিরাপুর থানা চত্বরে এ কথাই বলেছেন জোড়া খুনে অভিযুক্ত মহঃ আনোয়ার আলম।
জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে হিরাপুর থানার ইসমাইলের ষষ্ঠীনগরে নিজের ভাই ও মাকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন মহঃ আনোয়ার আলম। আর শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে নিয়ে যাবার সময় জোড়া খুনে অভিযুক্ত মহঃ আনোয়ার আলম খুনের স্বীকারোক্তি করে বলেন একবছর আগে সে ১ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। আর সেই টাকা ফেরত না দেওয়ার কারনে এই খুন করেছে সে।
যদিও মৃতের পরিবারের সদস্যদের দাবি কোনো টাকা ধার দেয়নি সে। উনি মিথ্যা কথা বলেছেন সংবাদমাধ্যম ও পুলিশের সামনে। এই প্রসঙ্গে অভিযুক্ত মহঃ আনোয়ার আলম বলেন বহুদিন আগে এক লক্ষ টাকা ধার দিই আর সেই টাকা চাইতে গেলে আজ দেব কাল দেব করে মা আর ভাই।

0 Comments