দুয়ারে রেশন প্রকল্প নিয়ে জেলা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে বিক্ষোভ রেশন ডিলারদের

 


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেবার কথা বলেছিল মুখ্যমন্ত্রী। আর তার পরেই তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট চালু করে সরকার। এবার মুখ্যমন্ত্রীর সেই সাধের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন পশ্চিম বর্ধমান জেলা এম.আর রেশন ডিলারেরা। 



এদিন তারা আসানসোলের জেলা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি যেভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার তাতে প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দিতে হচ্ছে এই সমস্ত ডিলারদের কিন্তু উপযুক্ত কমিশন পাচ্ছেন না তারা। তাদের অভিযোগ সরকার দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য যে গাড়ির ব্যবস্থা করতে  নির্দেশ দিচ্ছে তা সকলের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না তাই অবিলম্বে যদি তাদের এই রেশনের কমিশন বৃদ্ধি না করা হয় তাহলে হয়ত মুখ থুবরে পড়তে পারে এই সরকারি এই প্রকল্প। 



পাশাপাশি এদিন ওই সংগঠনের পক্ষ থেকে জেলা খাদ্য সরবরাহ আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেয় তারা। এই প্রসঙ্গেই এদিন ওই সংগঠনের জেলা সভাপতি মনোজ কুমার অধিকারী জানান সরকারের এই প্রকল্পে কাজ করতে গেলে তাদের লসের মুখ দেখতে হবে। পাশাপাশি তিনি দাবি জানান সরকার যে গাড়ি দেবার কথা বলেছে তা পর বিনামূল্যে দিতে হবে রেশন ডিলারদের। পাশাপাশি এই কাজে নিযুক্ত ওই গাড়ির চালক ও খালাসিদের স্থায়ী বেতন দিতে হবে সরকারকে।

Post a Comment

0 Comments