অনাথ আশ্রমের আবাসিকদের হাতে বস্ত্র তুলে দিলেন অগ্নিমিত্রা পল

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সামনেই বাঙলীর বড়ো উৎসব দুর্গাপূজা। আর ঠিক তার আগে সোমবার আসানসোল পৌর নিগমের-৮৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সস্থি নগরে এক অনাথ আশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ করল বিজেপি। এদিন শশক্তি স্বধারা গৃহ অনাথ আশ্রমের আবাসিকদের মধ্যে এই নতুন বস্ত্র গুলি তুলে দেয় তারা। আর বিজেপির এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ীকা অগ্নিমিত্রা পল। বিজেপির সহ সভাপতি প্রভাত কুমার মহাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল মন্ডল, বিজেপি মহিলা মোর্চার সভাপতি সংগীতা চৌহান, সম্পাদিকা রুপা কর, সহ অন্যান্য ব্যাক্তি বর্গ। আর এদিন এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাদের এই ছোট্ট উদ্যোগ। পূজার সময় তিনি আবারও আসবেন এইখানে, এই সুন্দর পরিবেশে।

Post a Comment

0 Comments