রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান নিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জির প্রতিক্রিয়া, বাবুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় কি বড়ো ক্ষতি হলো বিজেপির?
উত্তর-বিজেপি একটা সাংগঠনিক বড়ো দল,আমার মনে হয়না কোনো ক্ষতি হবে। নদীর জল যে রকম বয়ে, সেরকমই একটা সংগঠন বিজেপি। কে এলো কে গেলো তাতে বিজেপির কিছু যায় আসে না। তবে হটাৎ করে বললো তিনি সন্ন্যাস নিচ্ছেন রাজনীতি থেকে। গত শনিবার হটাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উত্তরীয় পড়ছে মানুষ এটা দেখে অবাক হয়েছিল। মানুষের মনে একটা ঝটকা লেগেছিল, তা কাটিয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টির কর্যকর্তারা। তবে সবাই ঠিকঠাক রয়েছে কে এলো কে গেলো কিছু যায় আসে না বিজেপির।
সংগঠনের কথা বললে তিনি জানান,তবে বাবুল সুপ্রিয় সংগঠন কোনোদিনই করেনি,বেশিরভাগ সময়েই সে দিল্লিতেই থাকতো আসানসোলে সময় প্রায় দিতেন না বললেই চলে।
পাশাপাশি বাবুল অনুগামীদের নিয়ে প্রশ্ন করা হলে এদিন তিনি জানান, একাই এসেছিল বাবুল, যখন সাংসদ হয়েছিল তবে গত শনিবার তিনি একাই এ গেছে তৃণমূলে। তার সাথে কোনো অনুগামীরা যাননি। উনি একাই গেছেন একাই থাকবেন। অন্যদিকে অন্নয়নের কথা বললে তিনি আমাদের বলেন,উন্নয়ন যে হচ্ছে সেটাতো সাংসদ তহবিল থেকে সেটার একটা বিভিন্ন মাধ্যম থাকে। রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ওই টাকা খরচা হয়। ইতিমধ্যে সেই উন্নয়নের কাজ চলছে, তবে আমার মনে হয়না যে কোনো অসুবিধা হবে।

0 Comments