রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল ব্যুরো: গত বৃহস্পতিবার আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ইসমাইলের ষষ্ঠীনগরে মা ও ভাইকে খুনের ঘটনা ঘটে।ঘটনার পুনঃনির্মাণ করল পুলিশ।
রবিবার খুনে অভিযুক্ত মহঃ আনোয়ার আলমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গায়ে ওই ঘটনার পুনঃ নির্মাণ করা হয় বলে জানা গেছে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিকেলে ইসমাইলের ষষ্ঠীনগরে নিজের মা ও ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত মহঃ আনোয়ার আলম।
এদিকে শুক্রবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করলে অভিযুক্তকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর সেই জোড়া খুনের তদন্তে স্বার্থেই ধৃত মহঃ আনোয়ার আলমকে সঙ্গে নিয়ে হিরাপুর থানার পুলিশ ইসমাইলের ষষ্ঠীনগর ঘটনাস্থলে যায়।
কীভাবে মা ও ভাইকে খুন করেছে সেই ঘটনার পুনঃ নির্মাণ করে তারা। এদিন অভিযুক্ত মহঃ আনোয়ার আলম হিরাপুর থানার পুলিশের উপস্থিতিতে দেখিয়ে দেয় কিভাবে সেদিন সে তার মা ও ভাইকে খুন করেছে।

0 Comments