রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: গতকাল শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে প্রাক্তন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর তার তৃণমূলে যোগদানের পরেই উল্লাসে মেতে উঠেছে আসানসোলের বিজেপি কর্মীরা।
শনিবার সন্ধ্যায় কুলটি বিধানসভার নিয়ামতপুর বিজেপি কার্যালয়ে বিজেপি নেতা কর্মীদের পক্ষ থেকে এক বিক্ষোভের সাথে সাথে উল্লাস কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বাবুল সুপ্রিয়র প্রতিকৃতিতে মাটিতে ফেলে পা দিয়ে মারায় বিজেপি কর্মীরা। পাশাপাশি তার প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।
শুধু তাই নয় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে এবং বাজি ফাটিয়ে উল্লাস করতে দেখা গেল নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকদের।

0 Comments