অশোকনগর রবীন্দ্র সংঘের ময়দানে পালিত হল "ঘুড়ি উড়াই নতুন দিগন্তের আলোকে" বিশ্বকর্মা পুজো




দেবাশীষ, অশোকনগর: আধুনিকতার যুগে আজকে হারিয়ে বসতে চলেছে বাঙালির আবেগ। নতুন প্রজন্মের কাছে ঘুড়ি উৎসবের মাধুর্যতা প্রদানের উদ্দেশ্যে অশোকনগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি কুমার দত্ত কুমার জিৎ দত্ত মহাশয় ও অশোকনগর কল্যাণগড় পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রীমতি শিলা দে-র যৌথ উদ্যোগে অশোকনগর রবীন্দ্র সংঘের ময়দানে পালিত হল "ঘুড়ি উড়াই নতুন দিগন্তের আলোকে " বিশ্বকর্মা পুজো। এদিন পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড এ প্রাক্তন পৌর পিতা অসিত কুমার দে মহাশয়, যুব সমাজের প্রতিনিধি হিসাবে শুভ্র কর সহ বিভিন্ন অঞ্চলের ঘুড়ি প্রেমী মানুষজন ও স্থানীয় বাসিন্দারা।

Post a Comment

0 Comments