রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের বড় সাফল্য! চুরি যাওয়া সামগ্রী সহ আটক ৩ দুষ্কৃতি




রামকৃষ্ণ চ্যাটার্জী:সালানপুর: বড়সড় সাফল্য সালানপুর থানার রূপনারায়ানপুর ফাড়ির ইনচার্জ রাহুলদেব মন্ডল সহ সমস্ত পুলিশ টিমের। তারা একটি বিশেষ দল তৈরি করে অত্যন্ত তৎপর হয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সঙ্গে সঙ্গে দুষ্কৃতিদের দলকে ধরার জন্য চেষ্টা চালায়। অবশেষে বড়সড় একটি চোরের গ্রুপ প্রকাশ্যে আসে।


রূপনরায়নপুর পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ দল তৈরি করে রূপনারায়নপুর, জেমারী সহ বিভিন্ন জায়গা থেকে সুমন দত্ত, মিলন নাগ, শেখ যাশিম নামের তিনজন দুষ্কৃতীকে আটক করা হয়। তারা সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে যার মধ্যে তিনটি মোটর সাইকেল সহ দুটি সাইকেল, একটি ল্যাপটপ এবং পনেরোটি এন্ড্রোয়েড মোবাইল, দুটি টুলুপাম্প, দুটি ব্যাটারি, দুটি সোনার কানের রিং, একটি রুপোর তৈরি গণেশ, একটি ইন্ডাকসেন ও একটি সিলিং ফ্যান।



ধৃত তিনজনকে ৫ই সেপ্টেম্বর তারিখে আটক করা হয়েছিল। পরে তাদের আসানসােল আদালতে তুলে পাঁচ দিনের জন্য পুলিশী হেফাজতে নিয়েছিলেন পুলিশ। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে এইসকল চুরি যাওয়া জিনিসের খোঁজ পেয়ে উদ্ধার করে।

Post a Comment

0 Comments