রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: কয়লা ও বালি দুর্নীতির অভিযোগে দেশের পাশাপাশি রাজ্যেও সরব বিরোধীরা। আর সেই কয়লা দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে সেই তদন্তের ভার গ্রহণ করেছে সিবিআই। সেই তদন্তের স্বার্থে বৃহস্পতিবার আসানসোল উত্তর থানার অন্তর্গত সুগম পার্ক এলাকায় এক বহুতল আবাসনে হঠাৎই হানা দেয় সিবিআইয়ের বিশেষ দল।
এই অভিজাত আবাসনেই থাকে ইসিএলের সাতগ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক। সূত্রের খবর এদিন ইসিএলের ওই আধিকারিকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ এদিন সকাল থেকেই ওনার বাড়িতে তল্লাশির পাশাপাশি কয়েক ঘন্টা ধরে লাগাতর জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

0 Comments