অবশেষে শুরু হিন্দুস্তান কেবলসের রাস্তা সংস্কার



রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে ছিল সালানপুরের হিন্দুস্তান কেবল সংলগ্ন এলাকার রাস্তা। এই বেহাল রাস্তা সংস্কারের দাবীতে দীর্ঘদিন ধরেই সরব ছিলো স্থানীয়রা। আর স্থানীয়দের সেই দাবি মেনে অবশেষে বৃহস্পতিবার থেকে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস সংলগ্ন আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিন্দুস্তান কেবলস গেস্ট হাউস থেকে নয়াবস্তি পর্যন্ত প্রায় ৯০০ মিটার পাকা রাস্তার সংস্কারের কাজ শুরু হলো। 




এদিনের এই কাজের সূচনা করেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে এসে বিধায়ক বিধান উপাধ্যায় জানান, প্রায় ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮২ টাকা খরচ করে এই রাস্তা সংস্কার করা হবে। মূলত জেলা পরিষদের তহবিল থেকেই দেওয়া হচ্ছে এই টাকা। অন্যদিকে তিনি বলেন রাস্তা হওয়ায় এলাকার কয়েক হাজার মানুষের সুবিধা হবে। পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যে যে সামান্য পরিমাণ রাস্তা বাকি আছে সেগুলোও খুব দ্রুত সংস্কার সম্পূর্ণ করা হবে।



অন্যদিকে এদিন তিনি বলেন শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসেই ভরসা, আগামী দিনে যদি কেন্দ্র সরকার রাজ্য সরকারকে এই হিন্দুস্তান কেবেলসের জায়গায় তুলে দেয় তবে আরো সুন্দর করে এই জায়গাকে সাজানো হবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার করমাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সালানপুর ব্লক তৃণমূলের সাধারন সম্পাদক ভোলা সিং,আছড়া গ্রাম পঞ্চায়েত প্রধান কল্পনা তাঁতী,উপপ্রধান হরেরাম তেওয়ারী,হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন,সালানপুর ব্লক ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মণ্ডল,সরূপ তেওয়ারী সহ আরো অনেকে।

Post a Comment

0 Comments