রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। আর সেই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের। আর তার পরেও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। আবার গত ১ লা সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে ২৫ টাকা। আর সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলে বস্তিন বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বৃহস্পতিবার আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের নেতৃত্বে রাস্তায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। আর এদিনের এই বিক্ষোভ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেসের নেতৃত্বরা। এরই পাশাপাশি এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করেছেন বিক্ষোভে আসা কংগ্রেসের নেতৃত্ব। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এদিকে বেশকিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় কংগ্রেসের নেতৃত্ব।

0 Comments