রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্যে বিধানসভা ভোটের সময় থেকেই রাজ্য জুড়ে চলছে দল বদলের খেলা। আর তারই ফলশ্রুতি রবিবার আসানসোলের কুমারপুরে কংগ্রেস ছেড়ে মিমে
যোগদান করলো এক নেতা।
এদিন কুমারপুরের এক বেসরকারি হোটেলে কংগ্রেস ছেড়ে আসা মোহাম্মদ ইফতিকারের হাতে মিমের দলীয় পতাকা তুলে দিয়ে তাকে আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করানো হয়েছে।
জানা গেছে আসানসোলের রেলপারের বাসিন্দা মহঃ ইফতিকার আলম দীর্ঘদিন ধরে কংগ্রেস করছিলেন। কিন্তু কংগ্রেসে সে যোগ্য সন্মান পায়নি বলে এদিন তিনি মিমে যোগদান করে বলে জানিয়েছেন মহঃ ইফতিকার আলম।
এদিন মিমের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দানিশ আজিজ তার হাতে মিমের দলীয় পতাকা তুলে দিয়ে তাকে দলে স্বাগত জানান। এদিন তিনি বলেন এই যোগদানের ফলে পশ্চিম বর্ধমানে মিম দল আরও শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছেন মিমের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দানিশ আজিজ।
এদিকে এদিনের এই যোগদান কর্মসূচি থেকে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান প্রসঙ্গে তাকে কটাক্ষ করেন মিম নেতা দানিশ আজিজ, এদিন তিনি বলেন, এই বাবুল সুপ্রিয় একসময় বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছিলেন। কিন্তু তারপরেও সেই তৃণমূলে যোগদান করলেন বাবুল সুপ্রিয়।
0 Comments