রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোলঃ
কোভিড পরিস্থিতির পর থেকেই রাজ্যে বন্ধ স্কুল কলেজ। আর সেই স্কুল কলেজ খোলার দাবিতে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। আর এবার স্কুল কলেজ খোলার দাবিতে শুক্রবার আসানসোলের বিএনআর মোড়ে এক প্রতিবাদ সভা করলো ডিএসওএস নামক একটি ছাত্র সংগঠন।
এদিন আসানসোলের রবীন্দ্রভবনের সামনে ওই ছাত্র সংগঠনের সদস্যরা এক প্রতিবাদ সভার আয়োজন করে। পাশাপাশি বীরভূমের বিশ্বভারতীর উপাচার্যের অপসারণের দাবিও তোলে তারা।
আর এই প্রসঙ্গে এদিন ওই প্রতিবাদ সভায় উপস্থিত ডিএসওএস ছাত্র সংগঠনের নেতৃত্বরা বলেন করোনার আবহের মধ্যে যখন সবকিছুই খোলা রয়েছে। তখন স্কুল কলেজ কেন বন্ধ থাকবে।
তাই অবিলম্বে স্কুল কলেজ খুলতে হবে সরকারকে। পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্যকে অবিলম্বে অপসারণ করতে হবে বলে জানায় তারা।

0 Comments