নিজেস্ব সংবাদদাতা, আসানসোলঃ
বালি নিয়ে দীর্ঘদিন ধরেই উঠছিলো নানান সম্যসা ও অভিযোগ। আর সেই সমস্ত সমস্যা ও অভিযোগ নিয়ে শুক্রবার আসানসোলের কন্যাপুরে জেলাশাসকের কাছে দ্বারস্থ হলো দক্ষিণবঙ্গ বণিকসভা।
এদিন এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলাশাসক এস অরুণ প্রসাদের সঙ্গে দেখা করেন তারা। আর এই প্রসঙ্গেই এদিন দক্ষিণবঙ্গ বণিকসভার তরফে শচীন রায় বলেন "দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমান জুড়ে বালি পাওয়া যাচ্ছে না। এরফলে বন্ধ হয়ে যাচ্ছে নির্মাণ কাজ। এমনকি এই কাজের সঙ্গে যুক্ত বহু শ্রমিকরাও কর্মহীন হয়ে পড়েছে। আর তাই বালির এই সম্যসা সমাধানের জন্য পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদকে জানানো হয়েছে।
সম্যসা সমাধানের জন্য জেলা শাসককের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বলেও এদিন তিনি জানান।

0 Comments