রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরি করার ফন্দি করেছিল বেশ কিছু দুস্কৃতি। গোপনসুত্রে খবর পেয়ে সেই রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইপ লাইনে চুরি রুখল কুলটি থানার পুলিশ। শুধু তাই নয় পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫ জন দুস্কৃতিকে। তাদের মধ্যে একজন প্রতিবন্ধিও রয়েছে বলে খবর।
জানা গেছে গতকাল সোমবার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পায় সীতারামপুর বোকা বাবার আশ্রম সংলগ্ন এলাকার উপর দিয়ে যে রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইপ লাইন গেছে সেখান থেকে চুরি হতে পারে তেল। আর এর পরেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পাশাপাশি সেখান থেকে গ্রেপ্তার করা হয় ৫ জন দুষ্কৃতীকে।
এদিকে পুলিশ সুত্রে জানা গেছে ধৃতরা ঝাড়খন্ডের চিরকুন্ডার বাসিন্দা। এদিকে মঙ্গলবার ধৃতদের পুলিশের পক্ষ থেকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করতে ধৃতদের পুলিশি রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

0 Comments