রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা। আর সেই দুর্গা পূজা উপলক্ষে শুক্রবার আসানসোলের বার্নপুরে নজওয়ান ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এদিন নজওয়ান ক্লাব প্রাঙ্গণে দুর্গা পুজোর খুঁটি পূজায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস ব্যানার্জি, উৎপল সেন সহ প্রমুখেরা।
এদিন পুজো ও অর্চনার মাধ্যমে প্রথা মেনে অনুষ্ঠিত হয় এই খুঁটি পুজা। জানা গিয়েছে এবছর করোনার জেরে ছোট করেই করা হবে ওই পূজা। পাশাপাশি এদিন উদ্যোক্তারা জানায় সমস্ত কোভিড বিধি মেনেই এবছর পুজো করা হবে তাদের এই পূজা। পাশাপাশি এদিন খুঁটি পুজোর মাধ্যমে নজওয়ান ক্লাব তাদের এবছরের পূজার মন্ডপ তৈরির কাজ শুরু করে। আই এই প্রসঙ্গে এদিন চেয়ারম্যান তাপস ব্যানার্জি বলেন জমি নিয়ে প্রশাসনের গাফিলতিতে বেশকিছু সমস্যা আছে। আগামী দিনে সেই সমস্ত সমস্যা আমরা অতিক্রম করবো।
পাশাপাশি কোভিডের মাঝেও যে এমন একটা পূজার অনুষ্ঠান আয়োজন হয়েছে তার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি এই অনুষ্ঠানে আস্তে পেরে তিনি গর্বিত বলেও জানান তিনি। পাশাপাশি ক্লাবের সম্পাদক উৎপল সেন বলেন এই জমিতে তারা দীর্ঘ দিন ধরে পূজা করে আসছে। কিছু জমি মাফিয়া তাদের এই পূজা কমিটির জমি দখল করতে চাইছে। পাশাপাশি তিনি আরো বলেন ১৯৫৪ সাল থেকে প্রথমে এই জমিতে কালি পূজা হয়ে আসছিলো। পরে ১৯৯২ সাল থেকে সেই জমিতে হয়ে আসছে এই দুর্গাপূজা। আর সেই পূজার জন্যই এই জমিতে একটি টিনের সেট বানাতে গিয়েছিল তাদের সংস্থা। কিন্তু সেই কাজ যারা বন্ধ করে দিলো তারা অন্য মানসিকতার মানুষ। পাশাপাশি তিনি আরো বলেন কোভিডের জন্য এবছর সাদামাটা ভাবেই পূজা করবে তারা। কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও থিমের মাধ্যমে পূজা করবে তাদের সংস্থা।

0 Comments