নাজিম আক্তার, চাঁচল: জেলায় এবছর রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছে মালদহের চাঁচল থানার মহব্বতপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। সেই শিক্ষক শুভেচ্ছা জানাতে ঢল পড়েছে স্কুলে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে শুভেচ্ছা ওই শিক্ষারত্ন আব্দুস সাত্তারকে শুভেচ্ছা জানানো হয়। মালদা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সামিউল ইসলাম শিক্ষারত্নকে শাল ও পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপণ করেন।
উল্লেখ্য, মহব্বতপুর প্রাইমারী স্কুলের সৌন্দর্য্যায়ন অপূর্ব। স্কুলের ক্যাম্পাসে মাছ চাষ,হরেকরকম সবজি চাষ। এমনিক মুরগি পালন করা হয় স্কুলে।ছাদের উপরের অংশ টুকুও বাদ যায়নি সেখানেও বেগুন চাষ করা হয়েছে।চারিদিকে ফুলের গাছ। করোনাকালে রয়েছে স্যানিটাইজ জোন।
স্কুলের এমন সৌন্দর্যায়ন রাখার জন্যই শিক্ষারত্ন পেয়েছে এই শিক্ষক। এমনটাই অনুমান করেছেন জেলা পরিষদ সদস্য সহ এলাকাবাসী।
শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম বলেন, স্কুলে হাইমাস লাইট বসিয়েছে। পরবর্তীতে স্কুলের সৌন্দর্যায়নের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দের কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সামিউল।

0 Comments