আসানসোল জুড়ে টোটোয় অবৈধ নাম্বার দেবার অভিযোগ উঠলো শোরুম মালিকদের বিরুদ্ধে

 

রামকৃষ্ণ চ্যাটার্জী,আসানসোল:  আসানসোল শহরে দিন দিন বেড়েই চলেছে টোটো বা ই রিস্কার দাপট। আর দীর্ঘদিন ধরেই অবৈধ নম্বর প্লেটের অভিযোগ উঠছিলো ওই টোটো গুলির বিরুদ্ধে। আর এবার সেই একই অভিযোগ তুলে শুক্রবার সকালে তৃনমুল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুআলিয়া ঘুরে দেখেন সেই অবৈধ টোটো গুলিকে। যেখানে ওই টোটো গুলির গায়ে অবৈধ ভাবে লাগানো রয়েছে টিসি নম্বরের নাম্বার প্লেট। আর এ ঘটনার তীব্র প্রতিবাদ জানালো তৃনমুল  শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুআলিয়া। এদিন তিনি বলেন, আসানসোলে এই ধরনের টোটো চলতে দেখে ওই টোটোর চালকদের কাছে কারণ জানতে চাই! পরে তাদের মুখেই জানতে পারি ওই টোটো গুলিকে শোরুম থেকে দেওয়া হয়েছে টিসি নম্বর প্লেট গুলি। পাশাপাশি এদিন রাজু আরো বলেন, টোটো শোরুম থেকে এ ধরনের টেন নম্বর দেওয়ার কোন অধিকার নেই। এরা এই নম্বর দিয়ে টোটো বিক্রি করে আসলে বেকার ছেলেদের সাথে প্রতারণা করেছে। অপরদিকে তিনি বলেন গোটা বিষয়টি তিনি ইতিমধ্যে পশ্চিম বর্ধমানের পরিবহন দপ্তরের আধিকারিকের নজরে এসেছে। তিনি বলেন প্রশাসনের অবিলম্বে উচিত ওই টোটোর শোরুম গুলির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। অন্যদিকে এদিন টোটোর এক চালক বলেন আসানসোল বাইপাস সংলগ্ন একটি টোটোর শোরুম থেকে এধরণের নম্বর প্লেট দিয়ে বলা হয়েছে। এটি থাকলে রাস্তায় আর কোন সমস্যা হবে না।

Post a Comment

0 Comments