রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্যের জাতীয় সড়ক ও রাজ্য সড়কে দুর্ঘটনা কমাতে ক্ষমতায় এসেই উদ্যোগী হয়েছিলো নতুন তৃণমূল সরকার। আর সেইজন্যই গত ১ লা সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ সপ্তাহ। দুর্ঘটনা কমাতে সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। আর সেই সেভ ড্রাইফ সেফ লাইফে সপ্তাহে শুক্রবার আসানসোলের হটন রোড ও সিটি বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হলো পুলিশের পক্ষ থেকে এক সচেতনতা মূলক শিবির। মূলত আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের মধ্যে সচেতনতা করা হয়, যেন বাইক চালানোর সময় সকল বাইক চালক হেলমেট ব্যবহার করে। পাশাপাশি রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারা পার হয় সাধারণ মানুষও। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত
থেকে বক্তব্য রাখেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জী, আসানসোল সাউথ ট্রাফিক গার্ড ওসি তাপস কুমার দুবে। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ থানার ও ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিক সহ পুলিশ কর্মীরা।

0 Comments