নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: লায়ন্স ক্লাব অফ দিনহাটা নটকোবাড়ি'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল দিনহাটার নটকোবাড়িতে। এই শিবির থেকে ৬০ রোগী পরিষেবা পেয়েছে বলে জানা যায়। 'শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল' থেকে আসা ডাক্তারবাবুরা শিবিরে আসা রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করেন। ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা দেওয়া হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি নাজমুল হক, সম্পাদক রুবেল সেখ, ফারুক মিঞা, তোতা, সাগর, সাইফুর রহমান, ফজলে হক, ওয়াদুদ মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।
![]() |
| রোগী দেখার মুহূর্তে! নিজস্ব ছবি। |
লায়ন্স ক্লাবের পক্ষ থেকে নাজমুল হক বলেন, এলাকার দুঃস্থ লোকেরাও যাতে বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ পায়, সেই কারণে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আজকের এই শিবির থেকে ৬০ জন রোগী পরিষেবা পেয়েছে। গরিব-দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে আমরা আগামীদিনে আরও বেশ কিছু মানবকল্যাণ মূলক শিবিরের আয়োজন করব।


0 Comments