যৌন কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কুলটি যৌন পল্লীতে




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: যৌন কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলটি থানার নিষিদ্ধ পল্লি এলাকায়। পুলিশ সুত্রে খবর শুক্রবার সকালে বছর পঁচিশের এক যৌন কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারই ঘরের  ভিতর থেকে। পরে পুলিশ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এদিকে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুলটির ওই যৌন পল্লী এলাকায়। তবে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। নিছকি আত্মহত্যা না কি অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment

0 Comments