রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: ডাকাতির আগেই ডাকাতির পরিকল্পনা বানচাল করলো পুলিশ। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে সাকতোড়িয়ার কিলবার্ন এলাকায় কয়েকজনকে দুষ্কৃতী জড়ো হয়েছিলো। আর গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালায় ওই এলাকায়।
পুলিশের সেই এলাকায় তল্লাশি চালিয়ে ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে পুলিশ ধারালো অস্ত্র, রড ও শাবল উদ্ধার করেছে। এদিকে পুলিশের হাতে ধৃতদের নাম যথাক্রমে আশিষ বাউরি, মোহন হাঁড়ি, দেবজিত দাস, শ্যামল কেওড়া, ধনঞ্জয় ধীবর ও সুধন কেওড়া বলে জানা গেছে। ধৃতরা সকলেই ডিসেরগড় এলাকার বাসিন্দা। এদিকে পুলিশের পক্ষ থেকে ধৃতদের শুক্রবার আসানসোল জেলা আদালতে তোলা হয়।

0 Comments