নেতাজী কলোনীতে গণেশ পূজার উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

 রামকৃষ্ণ চ্যাটার্জি, সালানপুরঃ


স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি ভবনের গণেশ পূজার ফিতে কেঁটে শুভঃ উদ্বোধন করলেন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়।এদিন স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি ভবনে ৩য় বার্ষিকী গণেশ পূজা ধুমধাম করে পালিত করা হয়।এদিন প্রায় ৫হাজার মানুষকে নরনারায়নের  সেবা করানো হয়।

বিধায়ক এদিন নিজে মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করেন এবং আজ স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি ভবনের পক্ষ থেকে তৃতীয় বারের বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের  সভাপতি পদে নিযুক্ত হওয়ায় গণেশ মূর্তি ফুলের তোড়া ও উত্তরীয় পরেই সংবর্ধনা দেওয়া হয়।

এই প্রসঙ্গে স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি ভবনের চেয়ারম্যান তথা জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েতের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত মোদক জানান যে স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি ভবনে ৩য় বার্ষিকী গণেশ পূজা ধুমধাম করে পালিত করা হচ্ছে যার আজ শুভ উদ্বোধন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়ের দ্বারা করা হলো এবং প্রায় ৫হাজারের বেশি মানুষকে খিচুড়ি প্রসাদের সেবা করানো হলো।

তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী,উপ প্রধান বন্দনা মণ্ডল সহ আরো অনেকে।

Post a Comment

0 Comments