বরাকরে সুট-আউট, মৃত্যু হলো যুবকের!

 নিজস্ব প্রতিনিধি:পশ্চিম বর্ধমানঃ

শুক্রবার সন্ধ্যায় সুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বরাকরের পাথরখাদের কাছে। আর এই সুট আউটের ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের বলে জানা গেছে। 


মৃত ওই যুবকের নাম শাহওয়াজ আলম। বয়স আনুমানিক ২৬ থেকে ২৭ বছর। জানা গেছে শুক্রবার সন্ধ্যায় কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ি রোডের বাসিন্দা শাহওয়াজ আলমের উপর গুলি চালায় দুষ্কৃতীরা।আর এরপর গুলিবিদ্ধ অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে আসানসোল জেলা হাসপাতালেই মৃত্যু হয় গুলিবিদ্ধ ওই যুবকের। 


মৃতের পরিবারের অভিযোগ তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আর এদিন আসানসোল জেলা হাসপাতালে দাঁড়িয়ে মৃতের বাবা সাবির আলম বলেন গুলি করে খুন করা হয়েছে তার ছেলেকে। আর এই ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। তবে ঠিক কি কারনে ভর সন্ধ্যায় এমন খুন তা এখনও কিন্তু এখনো জানা যায়নি। 


যদিও জানা গেছে মৃত ওই যুবক আগে মোবাইল মেরামতির কাজ করতেন। বর্তমানে সে কোনো কাজ করতেন না। তবে কে বা কারা এই গুলি করলো তা নিয়ে তৈরি হয়েছে নানান ধোঁয়াশা।ইতিমধ্যে এঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।


অন্যদিকে এই সুট আউট প্রসঙ্গে এদিন ডিসি ওয়েস্ট অভিষেক মুদি জানান,গুলির ঘটনা ঘটেছে। তবে কি কারণে  এই ঘটনা ঘটলো তার তদন্ত করছে পুলিশ। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন একটি ঘর থেকে মাদক জাতীয় জিনিসপত্র পাওয়া গেছে। সে বিষয়েও তদন্ত করছে পুলিশ।


 অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি জানায় এই স্থানটিতে দীর্ঘদিন ধরেই বসতো নেশার আসর। সন্ধ্যা হলেই দূর থেকে আস্ত বহু মানুষ নেশা করতে। পাশাপাশি তিনি আরো বলেন তার ধারণা এই সব বিষয়ের জন্যই খুন হতে পারে ওই যুবক।

Post a Comment

0 Comments