নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দীর্ঘদিন ধরেই আসানসোল জুড়ে অভিযোগ উঠছে বেআইনি কয়লা পাচারের। আর সেই কয়লা পাচার রুখতে তৎপর প্রশাসনও। সোমবার কুলটির থানার সাকতড়িয়া ফাঁড়ির পুলিশ বেআইনি কয়লা পাচার রুখতে বিশেষ অভিযান চালিয়। সেই অভিযানেই দুটি কয়লা বোঝায় ডাম্পার আটক করলো পুলিশ।
জানা গেছে সোমবার রাতে ট্রাক দুটিযখন কয়লা পাচার করছিল সেই সময়েই ওই ট্রাক দুটিকে আটক করে পুলিশ। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে কুলটির বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন, কোথায় কখন কয়লা পাচার হচ্ছে তা পুলিস সব জানে, কারা কারা কয়লা পাঁচার সাথে যুক্ত তাও তারা জানে। অন্যদিকে বালির প্রসঙ্গে তিনি বলেন বালির কালোবাজারির জেরে কাজ হারিয়েছে বহু রাজমিস্ত্রি ভাইয়েরা। তাদের সংসার চালাতে হতে হচ্ছে নাজেহাল। তাই তিনি এই বিষয়টি দেখার জন্য অনুরোধ জানায় সরকারের কাছে।

0 Comments