করোনা আক্রান্ত হয়ে কলকাতা আরএন টেগোর হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালনার বিশিষ্ট ও জনদরদি চিকিৎসক ডক্টর গৌরাঙ্গ গোস্বামী। তার মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে চিকিৎসক মহল ও কালনা জুড়ে,কান্নায় ভেঙে পড়েন কালনার বহু মানুষ।
ছাত্রজীবনে কালনার অম্বিকা স্কুলে পড়াশোনা শুরু করেন তিনি, তারপর কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পরে MBBS চিকিৎসক হন। তারপর প্রায় সত্তর দশকের শেষের দিকে তার বাড়িতেই দাদু মোহিনী মোহন গোস্বামীর চেম্বারে চিকিৎসা শুরু করেন। ফী ছিল পাঁচ টাকা। মৃত্যুর আগে পর্যন্ত সেই পাঁচটাকা ফী রাখেন তিনি। নদিয়া, হুগলী ও বর্ধমান জেলার বহু মানুষ বিশেষ করে গরিব মানুষরা চিকিৎসা করতে আসতেন। কে ফী দিলো আর কে দিলোনা তা খোঁজ নিতেন না তিনি। বহু গরিব মানুষকে বিনা পয়সায় ঔষধ দিয়ে দিতেন, যতই রাত হোক বা দুর্যোগ যখন যে চিকিৎসার জন্যে ডাকা হত তাকে তিনি হাজির। তাই মানুষ তাকে ভগবানের মতো দেখত। বহু সরকারি চাকরি পেয়েছিলেন কিন্তু তা করেননি শুধু মানুষকে চিকিৎসার মাধম্যে সেবা করবেন বলে,আজ তার মৃত্যুতে কালনার মানুষ যেন এক মানুষরূপী ভগবানকে হারালো।

0 Comments