শুভেন্দু অধিকারীকে ফের ধাক্কা; আরও একটি ব্যাঙ্কের চেয়ারম্যান পদে অপসারণ হলেন তিনি। এর আগে আগস্ট মাসে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয় শুভেন্দু অধিকারীকে।
শুভেন্দু অধিকারীর পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে থাকা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারণ হল। দীর্ঘদিন ধরে অনুপস্থিত, ব্যাঙ্ক পরিচালনায় সমস্যা-এমন অভিযোগ থেকে বৃহস্পতিবার ডাকা তলবি সভাতে পরিচালনা বোর্ডের ১৪ জন সদস্যের সহমতের ভিত্তিতে তাঁকে এই চেয়ারম্যান পদ থেকে সরানো হয়।
আধিকারিকরা জানিয়েছেন, তলবি সভাতে শুভেন্দু অধিকারীকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল।বৃহস্পতিবার বেলা ১১ টায় এই সভার কর্মসূচি থাকলেও, তাঁর জন্য আরও আধ ঘণ্টা অপেক্ষা করা হয়েছে। সবশেষে অনাস্থা ভোট দিয়েছেন মোট ১৭ সদস্যের ১৪ জন।
চেয়ারম্যান পদ থেকে সকলেই একবাক্যে শুভেন্দু অধিকারীর অপসারণ চেয়ে ছিলেন। সেইমতো ব্যাঙ্কের সচিব সহমত সংগ্রহ করে নির্দিষ্ট রেজিলিউশন পাঠিয়েছেন বিভাগীয় ঊর্ধ্ব কর্তাদের কাছে।
শুভেন্দু অধিকারীর চেয়ারম্যান পদ চলে গেলেও পরিচালক বোর্ডের সদস্য হিসাবে এখনো তাঁর পদ থাকছে। নিয়ম অনুযায়ী উপস্থিতি না থাকলে, সেই পদটিও থাকবে তার।

0 Comments