রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রবিবার ৫ই সেপ্টেম্বর দেশ জুড়ে মহা সমারহের সঙ্গে পালিত হচ্ছে "শিক্ষক দিবসের" নানান অনুষ্ঠান।
শিক্ষক দিবসকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও মন্ত্রী তথা কুলটি কলেজের গভর্নিং বডি'র সভাপতি মলয় ঘটক এবং আড্ডা'র ভাইস চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলা কমিটির চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জীর তত্ত্ববধানে।
রবিবার কুলটি কলেজ ছাত্র সংসদের উদ্যোগে এবং কুলটির ছাত্র-যুব নেতা যতীন গুপ্তার সহযোগিতায় বাড়ি বাড়ি ঘুরে কুলটি বিধানসভার শিক্ষক- শিক্ষিকাদের সম্মান জানানো তারা। আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষাল। ছাত্র নেতা তুলসী গোপাল রুইদাস, দেবজিৎ চ্যাটার্জী, শেখ এনামুল, প্রকাশ বোহরা, বাবন বাদ্যকর, বিক্রম লাহা, বিজয় কুমার মণ্ডল এবং জয় কাঁঠাল সহ প্রমুখ ছাত্র ও যুব নেতৃত্ব।

0 Comments