পাকিস্তানের মতো নিরাপদ দেশ আর নেই বলে দাবি করলেন ওয়াসিম আক্রমের স্ত্রী শেনেরাও। পাকিস্তানের করাচিতে থাকেন তিনি।
নিউ জিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইতিমধ্যে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছে নিউ জিল্য়ান্ড ক্রিকেট বোর্ড। আর এই নিয়ে এখন পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন তারকাদের ক্ষোভের শেষ নেই।
প্রত্যেকে পাকিস্তানে নিরাপত্তার কোনও সমস্যা নেই বলে দাবি করছেন। আর তাঁদের সঙ্গে এবার সুর মেলালেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রমের স্ত্রী শেনেরাও।
শেনেরার ২০১১ সালে মেলবোর্নে ওয়াসিম আক্রমের সঙ্গে আলাপ হয়েছিল। তার পর দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। ২ বছর পর আক্রম ও শেনেরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। লাহোরে বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের পর থেকে পাকিস্তানের করাচিতে থাকেন শেনেরা। এদিন আক্রমের স্ত্রী দাবি করেছেন, তিনি পাকিস্তানে যথেষ্টসুরক্ষিত ও নিরাপদে রয়েছেন বলে মনে করেন।
শেনেরা টুইটারে লেখেন, "পাকিস্তানের মতো নিরাপদ দেশ আর নেই।" এদিকে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দাবি করেছেন, নিরাপত্তার দোহাই দিয়ে নিউ জিল্যান্ডের সিরিজ না খেলার সিদ্ধান্ত হতাশাজনক।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও একই কথা বলছেন। ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তান ও নিউ জিল্যান্ডের। কিন্তু ওই দিনই নিরাপত্তায় সমস্যা রয়েছে বলে জানিয়ে সিরিজ খেলবে না বলে জানায় নিউ জিল্যান্জ ক্রিকেট বোর্ড। তবে নিউ জিল্যান্ডের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন শেনেরাও।

0 Comments