রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আগামী ডিসেম্বর মাসে আসানসোলে অনুষ্ঠিত হবে ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি ফেয়ার। শনিবার আসানসোলের মূর্গাশোলে সেকথাই জানালো আসানসোল চেম্বার অফ কমার্স। এদিন এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে একথা জানান আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল। এদিন আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল বলেন, আসানসোলে আগামী ২৪ শে ডিসেম্বর থেকে ২ রা জানুয়ারি পর্যন্ত ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি ফেয়ার অনুষ্ঠিত হবে। এবিষয়ে ইতিমধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে রাজ্য সরকারেও। মূলত ব্যবসাকে আরও উন্নত করতে আসানসোল চেম্বার অফ কমার্সের এই উদ্যোগ বলে এদিন জানান তারা। পাশাপাশি তিনি আরো জানান, এই ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি ফেয়ারে বিভিন্ন ব্যবসায়ীদের স্টল থাকবে। যে স্টল থেকে মিলবে নানান সুবিধা।পাশাপাশি এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল। চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভুনাথ ঝা সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।

0 Comments