রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: কয়লা কাণ্ড নিয়ে যখন সিবিআই বা ইডির অভিযান চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর তার পরেও কিন্তু বন্ধ হয়নি অবৈধ কয়লা কারবার। সেই ছবি ধরা পড়ল রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি থানার শাক্তোরিয়া ফাঁড়ির অন্তর্গত কিলবান মোড় সংলগ্ন এলাকায়।
এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ২টি অবৈধ কয়লা বোঝাই পিকাপ ভ্যান আটক করে।
পুলিশ সূত্রে খবর এদিন ওই দুটি পিকাপভ্যান ত্রিপল ঢাকা দিয়ে কয়লা পাচার করছিল। ভ্যান ২টি কয়লা নিয়ে কুলটি থেকে পুরুলিয়ার উদ্দশ্যে যাচ্ছিল বলে খবর। যদিও তার আগেই ওই দুই পিকাপ ভ্যানকে আটকায় পুলিশ। এঘটনায় একজন চালক কে ইতিমধ্যে আটক করলেও অপর এক পিকাপ ভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। যদিও পুলিশ ওই চালক কে আটক করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে।

0 Comments