প্রতিদিনই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। এই বিশ্ববিদ্যালয় হওয়া বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না।
বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল আর বারবার সেই বিতর্কের মধ্যে আসরে নামছেন। কখনও মেলার মাঠে পাঁচিল, আবার কখনও ছাত্র-অধ্যাপককে বরখাস্ত করার ঘটনায় বারবার শিরোনামে উঠে আসছে বিশ্বভারতী।
অনুব্রত মণ্ডল এবার এই বিশ্বভারতীর বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ করে বসলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ কলেজের অধ্যাকপদের একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডল সেখানে আক্ষেপ করে বলেন, "আমার মেয়েকে আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এখন বিশ্বভারতীর বিরুদ্ধে নানান অভিযোগ পাচ্ছি। এখানে অনেক নেশাখোর তৈরি হয়ে গিয়েছে। পাতা খাচ্ছে ছেলেরা। মেয়েরাও পিছিয়ে নেই। এসব শুনে হতাশ আমি। এই সময় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে মনে হয় সুইসাইড করতেন।"

0 Comments