রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর তার আগেই আসানসোলের রিভারসাইডের ধেনুয়া গ্রামে অনুষ্ঠিত হল এক দিনের দুর্গাপুজো। আর তার আগেই বুধবার মহালয়ার দিনে কালি কৃষ্ণ যোগাশ্রমে অনুষ্ঠিত হল একদিনের দুর্গাপুজো।
এদিন নিয়মরীতি মেনেই দুর্গাপুজো করা হয়েছে ওই আশ্রমে। জানা গেছে আজ থেকে ১৩০ বছর আগে এই আশ্রমের প্রতিষ্ঠাতা করেন কালি কৃষ্ণ ঠাকুর স্বরসতী মহারাজ। পরে স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই পুজোর সূচনা করেছিলেন তিনি। আর সেই থেকেই মহালয়ার দিনেই এই পুজো হয় ওই আশ্রমে। প্রসঙ্গত এই পুজোর বৈশিষ্ট্য হল মা দুর্গার সঙ্গে গণেশ, কার্তিক,লক্ষ্মী, স্বরসতী ও ওসুর থাকে না। এখানে দেবী দুর্গার দুই সখী জয়া ও বিজয়াকে সঙ্গে নিয়ে দেবী পুঁজিতা হন এখানে। আর এক দিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো হয় এই পূজায়। নিয়মরীতি মেনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো করা হয়। এদিকে এক দিনের এই দুর্গাপুজো দেখতে এই আশ্রমে বহু মানুষের সমাগমও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে পুজোর আগেই ধেনুয়া গ্রামে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো।

0 Comments