রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- দীর্ঘদীনের পানীয় জলের সমস্যার সমাধানে উদ্যোগী হল আসানসোল পুরনিগম ৷ জলাধার থেকে পাইপ লাইন প্রতিস্থাপনের কাজের শুভ উদ্বোধন করেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক।
এই উদ্বোধনে খুশি এলাকার মানুষজন। রবিবার পুরনিগমের ২০ নং ওয়ার্ড তথা সেনরেলের ইন্দিরাচক এলাকায় জলাধার থেকে পাইপ লাইন প্রতিস্থাপনের কাজের শুভ উদ্বোধন করেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক ৷ এছাড়াও উপস্থিত ছিলেন, পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি , প্রশাসনিক বোর্ডের সদস্য শ্যাম সোরেন , অনিমেষ দাস , এলাকার প্রাক্তন পুরমাতা শ্রাবনী মণ্ডল ৷ পাইপ লাইন প্রতিস্থাপনের কাজে আনুমানিক খরচ হবে ৭৫ লাখ ৪৯ হাজার ৮৫১টাকা ৷ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অমরনাথ চ্যাটার্জি বলেন, এতদিন অঞ্চলে ১ লাখ ৭৫ হাজার গ্যালনের জলাধার তৈরি হলেও শুধুমাত্র পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ শুরু না হওয়ায় পানীয় জলের সমস্যায় ভুগছিলেন স্থানীয়রা ৷ আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই সমস্যা সমাধানে প্রতিদিনই উদ্যোগী ছিলেন ৷ তাই করোনা সংক্রমণের পরিস্থিতিতে পুরনিগমের আর্থিক যথার্থ আর্থিক সংস্থান না থাকা সত্ত্বেও এই পাইপ লাইনের প্রতিস্থাপনের কাজ শুরু করা হলো ৷ আগামী কয়েক দিনের মধ্যেই এই অঞ্চলের পানীয় জলের সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে ৷ একই সাথে উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার সাধারণ মানুষকে যা প্রতিশ্রুতি দেয় , তা রক্ষা করে ৷ অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ শেষ হলেই সেটে সেনরেল, ইন্দিরাচক, নডিয়া সহ বিস্তৃত এলাকার পানীয় জলের সমস্যার সমাধান হবে ৷ দীর্ঘদিন ধরে এলাকায় এই সমস্যাটি ছিল ৷ তবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের সরকার সব সময় এগিয়ে ৷ রাজ্যের সাধারণ মানুষের সুবিধায় মমতা ব্যানার্জির সরকার ৭০ টি প্রকল্প চালু করেছে ৷ যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে রয়েছে লক্ষ্মী শ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প ৷ অন্যদিকে বিজেপি সরকার প্রতিদিন পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি ঘটিয়ে সাধারণ মানুষের বেঁচে থাকাটাই কষ্টসাধ্য করে দিয়েছে ৷ তবে এই মঞ্চ রাজনৈতিক মঞ্চ নয় ৷ রাজনৈতিক মঞ্চ হলে আগামী দিনে আরো অনেক কথাই বলা যাবে ৷ তবে সর্বশেষ বলা যেতে পারে, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থেকে দেশের সব কিছুই বিক্রি করে দিতে চাইছে, তা সে রেল সেল বা বিএসএনএল, এয়ার ইণ্ডিয়া ৷ সর্বশেষ ব্যাঙ্ক ও এলাইসির মত সংস্থা বলে জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে।
0 Comments