রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সিটি কেবলের উদ্যোগে চালু হলো নতুন অ্যাম্বুলেন্সের পরিসেবা। রবিবার আসানসোলের বার্নপুরের রবীন্দ্র নগরে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্ধোধন করলেন পান্ডেবশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের আরটিএ সদস্য নরেন চক্রবর্তী। আর উদ্বোধনের পর এদিন তিনি বলেন, আগামী দিনে এই অ্যাম্বুলেন্স আসানসোল শহরে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল পৌচ্ছে দেওয়ার কাজ শুরু করবে।
এদিকে আসানসোলের বার্নপুর রোডে রবীন্দ্রনগরে সিটি কেবলের উদ্যোগে শনিবার থেকে সোমবার যে তিন দিনব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, রবিবার সেই রক্তদান শিবির পরিদর্শন করেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এদিন তিনি এই রক্তদান শিবিরে গিয়ে সকল রক্ত দাতাদের উৎসাহ করেন। প্রসঙ্গত এদিন এই রক্তদান শিবিরে মোট ১০০ জন রক্তদাতা তাদের রক্তদান করে। আর এদিন রক্ত দাতাদের হাতে মানপত্র দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয় সিটি ক্যাবেলের পক্ষ থেকে। পাশাপাশি এদিন সিটি কেবলের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও সংবর্ধনা দেওয়া হয়।
0 Comments