শিশু দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরে উপস্থিত বিধায়ক বিধান উপাধ্যায়

 

 


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনা পরিস্থিতিতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে যে রক্তের সঙ্কট চলছে। সেই রক্তের সংকট কিছুটা মেটাতে উদ্যোগী হলো মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতি। রবিবার তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মূলত যার আয়োজন করে বলকুন্ডা ফুলবেড়িয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। এদিন শিশু দিবসের দিন বলকুন্ডা ফুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরটি। আর এদিনের এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতির সদস্য গৌরাঙ্গ তেওয়ারী, দয়াময় দাস, তপন মাহাতো, স্বপন মণ্ডল, অশোক ঘোষ, কাজল মিশ্র, রঞ্জন দাস, নটবর নন্দী, পিন্টু নন্দী মিলন মন্ডল সহ আরো অনেকে।


 এদিন তিনি স্বর্গীয় মানিক উপাধ্যায় এবং স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিধান উপাধ্যায়। আর এদিনের এই শিবিরে রক্তদান শিবিরে মোট কুড়ি  জন তাদের অমূল্য রক্ত দান করেন। যার মধ্যে তিনজন মহিলা ও সাতেরো জন পুরুষ রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি শিশু দিবস উপলক্ষে শিশুদের মধ্যে মাক্স, চকলেট, বিস্কুট বিতরণ করেন বিধায়ক বিধান উপাধ্যায়।

 আর এই প্রসঙ্গেই এদিন বিধান উপাধ্যায় বলেন, রক্তদান মহানদান তাই সমস্ত মানুষের উচিত রক্তদান করা। আজকে শিশুদিবস তাই আজকের দিনে এটা একটা খুব ভালো উদ্যোগ।যেসব শিশু যা নিয়ে জীবনে চলতে চায় আমি সারা জীবন তাদের পাশে থাকবো। কারণ ওরাই আমাদের দেশের ভবিষ্যৎ।

Post a Comment

0 Comments