বলিউড অভিনেতা শাহরুখ খান তার ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার ও বেল পাওয়ার পর থেকেই পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেপ্টেম্বরের শেষ থেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছেন শাহরুখ। টুইটারে তাঁর শেষ পোস্ট ছিল ২৩ সেপ্টেম্বর, ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার কিছুদিন আগে এই পোস্ট করেছিলেন তিনি।
আরিয়ান ৩১ অক্টোবর জেল থেকে ছাড়া পায়। এরপরও অভিনেতা লাইমলাইট থেকে দূরত্ব বজায় রেখেছেন বেশ কিছুদিন ধরে। বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর ফ্যানেরা উদ্বিগ্ন হলেও এতদিন তাঁদের 'দর্শন' দেননি 'কিং খান'। তবে শেষপর্যন্ত মিটল সেই অপেক্ষা।
হুন্ডাই ইন্ডিয়া সংস্থার একটি ইভেন্টে ডিজিট্যালিভাবে সামনে এলেন শাহরুখ।বুধবার নিজেদের সংস্থার প্রচারের একঝাঁক 'নতুন মুখ' অর্থাৎ নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সামনে এনেছে তারা। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ফ্যানের ক্লাবের তরফে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁদের স্ক্রিনের ওপর থেকে একটি ভিডিয়ো মেসেজে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছেন 'কিং খান' স্বয়ং।
সেই ছবিতে বেশ ক্যাজুয়াল অবতারেই ধরা দিয়েছেন এই 'বাদশাহ'। গোল গলা টিশার্টের উপর চাপানো জ্যাকেট এবং ব্যাকব্রাশ করে আঁচড়ানো কাঁধ ছাপানো চুল। তবে নেটিজেনদের নজর এড়ায়নি শাহরুখের চওড়া হওয়া চেহারা। জ্যাকেট পরা থাকলেও শাহরুখের চেহারার আয়তন যে বেড়েছে তা দৃশ্যতই স্পষ্ট হয়েছে।
0 Comments