মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৎসঙ্গ আশ্রম, দেওঘর-এর আচার্যদেব শ্রীশ্রীবড়দা (শ্রী অশোক রঞ্জন চক্রবর্তী)-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন।
তিনি বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৩ বছর। ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ পৌত্র শ্রীশ্রীবড়দা দেশবিদেশের কোটি কোটি ভক্তের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত আছেন। ঝাড়খণ্ডের দেওঘর অঞ্চলে দাতব্য চিকিৎসালয়, নরনারায়ণ সেবাসহ বহু জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি হল।
মুখ্যমন্ত্রী আচার্যদেবের পরিবার-পরিজন, অনুরাগী ও অগণিত ভক্তবৃন্দকে আন্তরিক সমবেদনা জানান।
0 Comments