পৌরসভার উদ্যোগে সমগ্র বসিরহাটকে মুরে ফেলা হল সিসিটিভি ক্যামেরায়!

 


আলিনুর মন্ডল, বসিরহাট: বসিরহাট পৌরসভা ও বসিরহাট পুলিশ প্রশাসনের যৌথ প্রয়াসে বসিরহাট থানার কিছু এলাকায় প্রায় ৩০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। নাগরিকদের নিরাপত্তা এবং এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্তপূর্ণ। বসিরহাট পৌরসভার উদ্যোগ কে স্বাগত জানিয়ে এর রক্ষণাবেক্ষণ র দায়ভার নিজেও কাঁদে তুলে নিলেন বসিরহাট জেলা পুলিশ। নাগরিক বান্ধব পুলিশিং এর এই অনবদ্য উদ্যোগ সমগ্র বসিরহাটবাসীর বাসীর কাছে সুরক্ষার বার্তা পৌঁছে দেবে।পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী অসিত মজুমদার এর উপস্থিতিতে এর উদ্বোধন করলেন বসিরহাট জেলা পুলিশ সুপার Joby Thomas K.IPS।


 বসিরহাট পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী অজিত মজুমদার জানান, বসিরহাটের শেষ সীমান্ত একেবারে বাংলাদেশের সংলগ্ন হওয়ায় সেখানে বিভিন্ন সময়ে নানান ধরনের দুষ্কর্মের ঘটনা ঘটে, তাই আমরা চেষ্টা করছি সমগ্র বসিরহাট কে কিভাবে শান্তি শৃঙ্খলা ও নজরদারিতে রাখা যায়।

 আজ তাই বসিরহাট জেলা পুলিশ ও পৌরসভার উদ্যোগে আমরা বসিরহাটের বিভিন্ন প্রান্তে সিসিটিভি মাধ্যমে নজরদারি রাখবার জন্যে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগালাম।

বসিরহাট জেলা পুলিশ সুপার শ্রী Joby Thomas K.IPS বলেন, বসিরহাট যেহেতু নতুন জেলা হিসাবে খুব শীঘ্রই আত্মপ্রকাশ পেতে চলেছে তাই আমরা চেষ্টা করছি বসিরহাটে কোন রকম গন্ডগোল অশান্তি থেকে বসিরহাটের জনসাধারণকে শান্তিতে রাখা যায়, বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন গন্ডগোল বাঁধে,  বিগত দুবছর আগে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল। তাই বসিরহাট পৌরসভা ও বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে আমরা বসিরহাটের বেশ কিছু এলাকায় সিসিটিভি বসালাম।

Post a Comment

0 Comments