'জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ' প্রতিযোগিতা থেকে ৩১টি পদক নিয়ে বাড়ি ফিরলেন দিনহাটার প্রতিযোগীরা!

 

পারভেজ হোসেন, দিনহাটা: হাওড়ায়  জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পদক জিতে বাড়ি ফিরলেন দিনহাটার ক্ষুদেরা। গত ৫ ই ডিসেম্বর হাওড়ার শিবপুরের হাসখালির বৃন্দাবন ভবনে "ওয়ার্ল্ড স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপ" আয়োজিত "আমাদের শতগান ক্যারাটে স্পোর্টস অ্যাসোসিয়েশন" এর  পক্ষ থেকে আয়োজিত হয়েছিল জাতীয় সংগঠনিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেখানে দিনহাটা ১ নং ও ২ নং ব্লকের মোট ৩১ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ গ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তারা মোট ১২ টি সোনা, ১০ টি রূপো ও ৯ টি ব্রোঞ্জ জয় লাভ করে।



দিনহাটার ২ ক্যারাটে প্রশিক্ষণ সংস্থা "ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটে ডু আলটিমেট" ও "লারজেস্ট আর্ট ইন ইন্টারেস্টেড ডু একাডেমি" র পক্ষ থেকে তারা সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। কাতা ও কুমিত এই দুই বিভাগে তারা অংশগ্রহণ করে। সর্ব মোট ৩১ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী প্রত্যেকে একেকটা করে বিভাগে পদক লাভ করেন। তার মধ্যে উভয় বিভাগে স্বর্ণ পদক লাভ করেন একমাত্র জান্নবি দেবনাথ। তাদের সাফল্যে যথেষ্ট উৎফুল্ল কোচ বিক্রমাদিত্য বর্মন ও লতিকা রায় সর্দার।



ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটে ডু আলটিমেট এর কোচ বিক্রমাদিত্য বর্মন জানান, ছাত্র ছাত্রীদের সাফল্যেই এক জন শিক্ষকের নাম ডাক হয়। আজকে আমার যত ছাত্র ছাত্রী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা কেউই খালি হাতে ফেরেনি এটাই আমার কাছে বড় পাওয়া। পাশাপশি তিনি জানান, আমরা ছাত্র ছাত্রীদের আরো অনেক উঁচুতে নিয়ে যেতে চাই। ২০২৪ এর প্যারিস অলিম্পিক আমাদের লক্ষ আর সেই লক্ষে আমরা জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছি।

Post a Comment

0 Comments