দিনহাটায় তৃণমূলের সভামঞ্চে ভাঙচুর ও বোমা মারার ঘটনায় ৫৩ জনের নামে অভিযোগ দায়ের দিনহাটা থানায়




গতকাল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভামঞ্চে সভা চলাকালীন বোম মারার ঘটনায় এবার আভিযোগ দায়ের হল দিনহাটা থানায়। অভিযোগকারী চিত্তরঞ্জন বিশ্বাস দিনহাটা ১ ব্লক তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি এদিন প্রায় ৫৩ জনের নামে এই আভিযোগ দায়ের করেন। 



এছাড়াও এদিন অভিযোগ পত্রতে অভিযোগকারী উল্লেখ করেন গতকাল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের যে সভা ছিল সেটা পূর্ব পরিকল্পনা মাফিক পন্ড করে দেওয়ার চেস্টা করেছিলেন তারা। আভিযোগ পত্রে তাদের বিরুদ্ধে বোমা, বন্দুক সহ একাধিক অস্ত্র মজুদ রাখার অভিযোগ করেছেন ওই সভাপতি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে যে ৫৩ জনকে অভিযুক্ত করা হয়েছে তারা সকলে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় বর্মন ঘনিষ্ট বলে পরিচিত।





উল্লেখ্য গতকাল দিনহাটা নতুন বাস টার্মিনালে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকে এক কর্মীসভায় আয়োজন করা হয়। কিন্তু সভা শুরুর আগেই একদল দুষ্কৃতি সভামঞ্চ ভেঙে দেয় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফ্লাগে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। 



পরে ভাঙ্গা মঞ্চেই সভা করে কার্যত ব্লক সভাপতি ও জেলা সভাপতির দিকে অভিযোগের তীর ছুড়তে থাকে বিধায়ক জগদীশ বসুনিয়া। আর মঞ্চে যখন খোকন মিয়া বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময়ে বাইকে করে আবার এক বা দুই দুষ্কৃতি এসে সভামঞ্চের অদূরেই বোমা ফেলে চম্পট দেয়। যদিও পুলিশ কাল থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment

0 Comments