নাজিম আক্তার, রতুয়া: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিক কে ফিরিয়ে দিল পুখুরিয়া থানার পুলিশ।
জানা যায় পুকুরিয়া থানা এলাকার বাসিন্দা সরিফুল সেখ নামে এক টোটো চালকের মোবাইল ফোন গত শুক্রবার হারিয়ে যায়।তিনি পুখুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তদন্তে নামে পুখুরিয়া থানার পুলিশ।উদ্ধার করা হয় মোবাইল ফোনটি।
শনিবার পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী শরিফুল শেখের হাতে মোবাইল ফোনটি তুলে দেন।
0 Comments